Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ৫৪ পিস ইয়াবা ও গাঁজাসহ শ্রমিক দল নেতা গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 24, 2026
বাউফলে ৫৪ পিস ইয়াবা ও গাঁজাসহ শ্রমিক দল নেতা গ্রেফতার
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : ​পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে খোকন দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও অস্ত্র জব্দ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত খোকন দফাদার বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) দায়িত্বে রয়েছেন।

​রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্পূর্ণ ছদ্মবেশে ক্রেতা সেজে সুকৌশলে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​অভিযানকালে তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে আটকের পর এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

​পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, একটি মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

​বগা ইউনিয়নসহ পুরো বাউফল উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মান্তা জেলেদের নিয়ে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

মান্তা জেলেদের নিয়ে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

September 22, 2023
সার্বভৌমত্ব নিশ্চিতের সঙ্গে সমুদ্র অর্থনীতিতে ভূমিকা রাখছে স্মার্ট নৌ বাহিনী; -নৌ প্রধান

সার্বভৌমত্ব নিশ্চিতের সঙ্গে সমুদ্র অর্থনীতিতে ভূমিকা রাখছে স্মার্ট নৌ বাহিনী; -নৌ প্রধান

December 2, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist