Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 24, 2026
পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Share on FacebookShare on Twitter

পবিপ্রবি প্রতিনিধি : পবিত্র সিরাতুন্নবী (সা.)-২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিরাতুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না; বরং একজন আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক ছিলেন।

তিনি বলেন, অন্ধকার ও বর্বরতার যুগে মহানবী (সা.) একটি আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তরুণ সমাজ তাঁর প্রদর্শিত পথ ও নৈতিকতা নিজেদের জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর আরও বলেন, মাদক, ইভটিজিং, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন আমাদের শেখায় কীভাবে ভালোবাসা, ন্যায়বিচার ও নৈতিকতার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিকভাবে তাঁর জীবনী পড়লেই হবে না; বরং তাঁর নম্রতা, পরোপকার, সদাচার ও দেশপ্রেমের মতো গুণাবলি বাস্তব জীবনে অনুশীলন করতে হবে। তাহলেই একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব।

পরে বিশ্ববিদ্যালয় ও সৃজণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হামদ, নাত, কেরাত, আজান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 1, 2026
কলাপাড়ায় ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাসক ও সচিবের বিরুদ্ধে

কলাপাড়ায় ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাসক ও সচিবের বিরুদ্ধে

August 27, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist