Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 25, 2026
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

​মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালনের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন তাঁরা।

​পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজামানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় নিবন্ধিত শ্রমিকদের কাজের সুযোগ না দিয়ে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই তাঁরা এ কর্মসূচি পালন করতে মাঠে নেমেছেন।

​শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতিদ্রুত নিবন্ধিত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনির সংবাদ সম্মেলন

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনির সংবাদ সম্মেলন

September 22, 2023
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেন আর নেই

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেন আর নেই

July 23, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist