Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 29, 2026
কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

Oplus_131072

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : দীর্ঘ দেড় দশক অন্ধকার ও জরাজীর্ণ ঘরে নিভৃতে বন্দী থাকার পর অবশেষে আলোর মুখ দেখলেন পটুয়াখালীর কলাপাড়ার সালেহা বেগম। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবারের সহায়তায় তাকে ঘরবন্দী অবস্থা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

​শনিবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ঘর থেকে সালেহা বেগমকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এ সময় উদ্ধার অভিযানে সরজমিনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

​স্থানীয় সূত্র জানায়, স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই গত ১৫ বছর ধরে ওই একচালা জরাজীর্ণ ঘরটিতে একপ্রকার অমানবিক জীবনযাপন করছিলেন সালেহা বেগম। দীর্ঘ এই সময়ে তিনি একবারের জন্যও ঘরের বাইরে আসেননি এবং কারো সাথে কোনো কথা বলেননি। এমনকি তার গোসল বা নিত্যদিনের প্রাকৃতিক কাজ কোথায় হতো, তা-ও প্রতিবেশীদের অজানা ছিল। কেবল তার মেয়ে লাকী বেগম তাকে নিয়মিত খাবার দিয়ে আসতেন। আর একমাত্র ছেলে নিজে কিডনি রোগে আক্রান্ত থাকায় মায়ের উপযুক্ত দেখাশোনা করা তার পক্ষে সম্ভব হয়নি। এতদিন পর বৃদ্ধা নারীকে মুক্ত বাতাসে বের হতে দেখে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

​সহায়তার সার্বিক চিত্র জানিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘উদ্ধারের পরপরই ওই নারী ও তার অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তাকে দ্রুত সরকারি ভাতা ও অন্যান্য সমাজসেবামূলক সুবিধার আওতায় আনতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।’’

​এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, ‘‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা সালেহা বেগমকে নতুন একটি ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত ও শ্রেষ্ঠ খামারিদের সম্মাননা

কলাপাড়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত ও শ্রেষ্ঠ খামারিদের সম্মাননা

August 16, 2026
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবি

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবি

September 26, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist