Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় ইলিশ শিকার নিষেধাজ্ঞায় বঞ্চিত প্রকৃত জেলেরা, নাম নেই শাহ আলমের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
গলাচিপায় ইলিশ শিকার নিষেধাজ্ঞায় বঞ্চিত প্রকৃত জেলেরা, নাম নেই শাহ আলমের
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : দুই মাস ইলিশ মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার অনেক প্রকৃত জেলে। তালিকায় অ-জেলেদের নাম অন্তর্ভুক্তির বিপরীতে বাদ পড়েছেন বছরের পর বছর নদী-খালে জাল ফেলা খেটে খাওয়া মানুষেরা। উপজেলা মৎস্য বিভাগ পর্যায়ক্রমে তালিকা হালনাগাদের আশ্বাস দিলেও বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন নিবন্ধনে বাদ পড়া এসব জেলেরা।

​তেমনি এক ভুক্তভোগী গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর গ্রামের চানমিয়া গাজীর ছেলে শাহ আলম গাজী (৫০)। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি দক্ষিণ কালিকাপুর আবাসন প্রকল্পের পাশে বোয়ালিয়ার খালে জাল ও নৌকা দিয়ে মাছ শিকার করে সংসার চালিয়ে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী নিজস্ব নৌকা ও জাল থাকা সত্ত্বেও আজ পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় তাঁর নাম ওঠেনি।

​নিজের ক্ষোভ ও কষ্টের কথা জানিয়ে জেলে শাহ আলম গাজী বলেন, “পাঁচ বছর ধরে বোয়ালিয়া খালে মাছ শিকার করে সংসার চালাই। কিন্তু খাদ্যবান্ধব তালিকায় আমার নাম নেই, এটাই জীবনের বড় কষ্ট। সরকার বলছে যাদের নৌকা ও জাল আছে তাদের তালিকায় রাখা হবে। আমার সব থাকা সত্ত্বেও নাম নেই। উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তার কাছে দাবি, আমার নামটা যেন তালিকায় ঢোকানো হয়, যাতে পরিবার নিয়ে ডাল-ভাত খেয়ে বাঁচতে পারি।”

​শাহ আলমের বাবা চানমিয়া গাজী ও স্থানীয় ব্যবসায়ী সালমা বেগম নিশ্চিত করেন যে, শাহ আলম একজন পুরোদস্তুর প্রকৃত জেলে। নিয়মিত তাঁর ধরা মাছ কিনে জীবিকা নির্বাহ করেন স্থানীয়রা।

​বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মাঝি জানান, অচিরেই শাহ আলম গাজীকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হবে। অন্যদিকে, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী দাবি করেন, সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জেলেদেরই এই খাদ্য সহায়তার তালিকায় রাখা হয়েছে। তবে প্রকৃত বঞ্চিতদের অন্তর্ভুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর লিফলেট বিতরণ ও পথসভা

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর লিফলেট বিতরণ ও পথসভা

September 27, 2023
সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২

সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২

November 8, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist