Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 1, 2026
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘A Year of Sports, Speed and Success—Annual Sports Celebration, Prize Giving and Closing Ceremony’ শীর্ষক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী নাহিদ ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা হলো মেধা, মনন ও শারীরিক সক্ষমতার সুসমন্বিত বিকাশ। মাঠের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও টিমওয়ার্ক শেখায়। তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং দেশের ভবিষ্যৎ। আমরা চাই পবিপ্রবি একটি পুরোপুরি ছাত্রকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক।’’

​তিনি আরও আশ্বস্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে যেন শিক্ষার্থীরা বিশ্বমঞ্চেও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ​উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ​ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ​রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

​এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

বক্তব্য পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সমাপনী আলোচনার পর ‘আলোরতরী সাংস্কৃতিক সংগঠন’-এর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, চিফ মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

July 21, 2026
দুমকিতে দেড়লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

দুমকিতে দেড়লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

July 26, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist