Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 2, 2026
কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

{"capture_mode":"AutoModule","faces":[]}

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫০-এর অধিক বছরের ঐতিহ্যবাহী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।

​বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদূর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ এ.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এবং অর্থ সম্পাদক মো. কাওছার আহমেদ।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক ও দেশের ভবিষ্যৎ এ অ্যাথলেট শিক্ষার্থীরা মাঠে উপস্থিত ছিলেন।

প্রথম দিনের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে হ্যান্ডবলে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকাদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কাবাডিতে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান বলেন, উপজেলা পর্যায়ে দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতার আজকের প্রথম দিনে হ্যান্ডবল প্রতিযোগিতা এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দাবা এবং সাঁতারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist