Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ক্ষোভ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 3, 2026
দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ক্ষোভ
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

​দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহম্মেদ পিনু।

​অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারসহ দুমকি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা ত্যাगी নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান টোটন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে না পারলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

​উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দুমকিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছিলেন, ‘‘২০০১ সালে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য লোক ভাড়া করা হয়েছিল। তারা হত্যা করতে না পারায় বর্তমান জেলা বিএনপির সভাপতি কুট্টি সরকার তাদের ভারতে নিয়ে আশ্রয় দেন।’’ তাঁর ওই মন্তব্যের প্রেক্ষাপটেই আজকের সভা থেকে কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

​উক্ত আলোচনা সভায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে গুলি ও মারধরের পর শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে গুলি ও মারধরের পর শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট

August 14, 2026
ইউপি সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময় ঘর প্রদানের অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময় ঘর প্রদানের অভিযোগ

September 25, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist