বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত ইছহাক দালালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখানকার মাসুদ মেম্বারের বাড়ির মসজিদের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে শহিদুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শহিদুলকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।







