Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে জামিনে ফিরে মামলা তুলতে বাদীর পরিবারের ওপর আসামির হুমকি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 9, 2026
মহিপুরে জামিনে ফিরে মামলা তুলতে বাদীর পরিবারের ওপর আসামির হুমকি

Oplus_16908288

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে ক্রমাগত হুমকি ও মানসিক হয়রানি করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী দরিদ্র পরিবারটি। মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পূর্ব নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা ও নানি এক আত্মীয়ের বাড়িতে যান। এই সুযোগে প্রতিবেশী নুর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

​তবে সম্প্রতি জামিনে বের হয়ে অভিযুক্ত নুর মোহাম্মদ ও তার সমর্থকরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগীর মা ও নানি বলেন, ‘‘আমরা দরিদ্র ও অসহায় মানুষ। আসামি জামিনে বের হয়ে এসে প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’’ পরিবারটি ঘটনার সুষ্ঠু বিচার পাওয়ার পাশাপাশি নিজেদের জীবন ও সুরক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

​হুমকির বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ‘‘জামিনে বের হয়ে হুমকি দেওয়ার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তারা রাজনীতিটা করেই হলো লুটপাট করার জন্য

তারা রাজনীতিটা করেই হলো লুটপাট করার জন্য

July 28, 2026
কলাপাড়ায় অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কলাপাড়ায় অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

July 18, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist