Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

ভাতা চালুর দাবিতে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

Jahirul Islam by Jahirul Islam
October 1, 2023
ভাতা চালুর দাবিতে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

মারুফ ইসলাম, স্টাফ রিপোর্টার: পটুয়াখালী মেডিক্যাল কলেজে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা।

রবিবার (১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজের সামনে এই কর্মসূচী শুরু করে তারা।

ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী মাহবুবহাসানের সভাপতিত্বে সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্ন শিক্ষার্থী রিফাত, সুখী ও ঝুতিসহ অন্যান্যরা। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।

তারা আরও বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের সর্বশেষে ৬ মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা প্রদানের বিষয়ে বলা থাকলেও, আজ পর্যন্ত কোন ইন্টার্ন ভাতা পাচ্ছেনা। আমরা আমাদের দাবি নিয়ে বারবার কাউন্সিলে যোগাযোগ ও আবেদন নিয়ে গিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোন সমাধান পাচ্ছি না। তাই আমরা আমাদের এই নায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যহত থাকবে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতিতে পটুয়াখালী সদর হাসপাতালে শতশত রোগীসহ অন্যান্য ওয়ার্ডে বহু রোগীদের তাৎক্ষণিক সেবা দেয়, ইন্টার্ণ নার্সরা। তবে, ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে কিছু টা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত রোগী, বিষয়টি কর্তৃপক্ষ স্বিকার না করলেও হাসপাতালের কয়েক ওয়ার্ড ঘুরে দেখা গেছে একই চিত্র।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বঙ্গোপসাগরে জেলের এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

বঙ্গোপসাগরে জেলের এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

August 8, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist