Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় ট্রলারে সশস্ত্র হামলার অভিযোগ, ৪ জেলে আহত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 10, 2026
কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় ট্রলারে সশস্ত্র হামলার অভিযোগ, ৪ জেলে আহত
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জাল ফেলার সময় দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক মাছধরা ট্রলারে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে ট্রলারে থাকা চার জেলে গুরুতর আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের ‘মিনি সুইজারল্যান্ড’ সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ পাওয়া গেছে।

​আহত জেলেরা হলেন— মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​আহত জেলেরা জানান, গত কয়েকদিন ধরে সাগরে মাছ ধরার জাল ফেলার বিনিময়ে শাহআলম চৌকিদার তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বৃহস্পতিবার সকালে ৪ জন জেলেসহ ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন সাগরে জাল ফেলেন ওমর ফারুক। খবর পেয়ে শাহআলমের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে সাগরে গিয়ে পুনরায় ওই টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে ইলিয়াস জোরপূর্বক জেলেদের সাগরে পাতা জাল তুলে নিয়ে চলে যায়।

​এর কিছুক্ষণ পর শাহআলম চৌকিদার, তার ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০-২৫ জনের একটি দল অন্য একটি ট্রলারে এসে জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চার জেলে গুরুতর রক্তাত্ব জখম হন। পরে স্থানীয় অন্য জেলেরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

​তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শাহআলম চৌকিদার বলেন, ‘‘জাল ফেলা নিয়ে আমার ছেলের সাথে তাদের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে। চাঁদা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।’’

​এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ‘‘ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ডিবি পুলিশের হাতে বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার

ডিবি পুলিশের হাতে বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার

October 1, 2026
নিরাপত্তার আশ্বাসে খুলল কলাপাড়ার শতবর্ষী সীমা বৌদ্ধবিহার

নিরাপত্তার আশ্বাসে খুলল কলাপাড়ার শতবর্ষী সীমা বৌদ্ধবিহার

October 16, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist