Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 20, 2026
রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে সপ্তম শ্রেণির পড়ুয়া ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্ত সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সজল উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নানা বাড়িতে থেকেই সে পড়ালেখা করত। এজাহারে অভিযোগ করা হয়েছে, সজল বিভিন্ন সময় মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কিশোরী বাড়ির দোতলায় পড়াশোনা করছিল। এ সময় সজল বাড়ির বাইরে থেকে তার মোবাইল ফোনে কল করেন। পরে বাড়ির দরজা খোলা পেয়ে কৌশলে ভেতরে প্রবেশ করে দোতলায় যান। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। এজাহারে ওই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়।

পরদিন সকালে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে সজলকে কিশোরীর সঙ্গে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, এ সময় জিজ্ঞাসাবাদে সজল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে সজল কিশোরীকে বিয়ে করার কথা বলে কৌশলে সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, এ ঘটনায় শনিবার রাতে রাঙ্গাবালী থানায় মামলা করেন কিশোরীর নানি। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে রাতেই গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

প্রশাসনকে তোয়াক্কা না করে পায়রায় মা ইলিশ শিকারের মহোৎসব

প্রশাসনকে তোয়াক্কা না করে পায়রায় মা ইলিশ শিকারের মহোৎসব

October 11, 2026
দুমকীতে গাঁজাসহ আটক-০১

দুমকীতে গাঁজাসহ আটক-০১

December 29, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist