কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো চীফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের প্রকৌশলী মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি ও প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় স্মরণসভায় কলাপাড়ার পেশাদার সাংবাদিকগণ পুলক চ্যাটার্জীর সাংবাদিকতার অবদান, সততা ও বস্তুনিষ্ঠতার স্মৃতিচারণ করেন।
সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির ও মেজবাহ উদ্দিন মান্নু, সিনিয়র সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু এবং আহমেদ তানভীর পাশা প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকতায় পুলক চ্যাটার্জী ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও পথপ্রদর্শক অভিভাবক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তাঁর অবদান সর্বদাই তরুণ সাংবাদিকদের প্রেরণা জোগাবে।







