Sunday, October 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ওয়ার্কিং গ্রুপের সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 23, 2026
পটুয়াখালীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ওয়ার্কিং গ্রুপের সভা
Share on FacebookShare on Twitter

নারী ও কিশোরীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ এবং দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা জেন্ডারভিত্তিক সহিংসতা ওয়ার্কিং গ্রুপের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসডিএ’র রিসোর্স ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘Promoting Rights Advancement of Women and Girls to Prevent GBV’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

​জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানার সভাপতিত্বে এবং ইউএনডিপির প্রতিনিধি মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. জিয়াউর রহমান, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এবং জেলা মহিলাদলের সভানেত্রী আফরোজা সীমা।

​সভায় বক্তারা বলেন, “জেন্ডারভিত্তিক সহিংসতা সমাজের একটি বড় ব্যাধি। সামাজিক এই ব্যাধি দূরীকরণে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা বিশেষ করে সাইক্লোন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে নারী ও কিশোরীদের সুরক্ষা প্রদান এবং সহিংসতার শিকার ভিকটিমদের দ্রুত প্রয়োজনীয় সেবাদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে জিবিভি রেফারেল কেসগুলোর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

​উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং ওয়ার্কিং গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে পৌর বিএনপি সভাপতির ১ লাখ টাকার অনুদান

বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে পৌর বিএনপি সভাপতির ১ লাখ টাকার অনুদান

October 20, 2026
পটুয়াখালীতে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীতে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

September 6, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist