Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ইউএনও

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 28, 2026
বাউফলে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ইউএনও
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশ বাহিনীর ৩০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

​প্রশিক্ষণ সেশনে ইউএনও সালেহ আহম্মেদ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা, নিবন্ধনের গুরুত্ব এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘জন্ম নিবন্ধন একজন নাগরিকের পরিচয় ও বয়সের আইনগত স্বীকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধসহ নানা ক্ষেত্রে সঠিক জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। একইভাবে মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণেও সময়মতো মৃত্যু নিবন্ধন করা জরুরি।’’

​আলোচনায় তিনি ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’-এর আলোকে ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট স্থায়ী কমিটি ও গ্রাম পুলিশ সদস্যদের আইনগত দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এ সময় স্থানীয় পর্যায়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশের সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​এদিনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ফিজিক্যাল ট্রেনিং (পিটি), পূর্বদিনের ক্লাসের পর্যালোচনা, দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের করণীয়, রাত্রিকালীন টহলের প্রয়োজনীয়তা এবং থানার আইনশৃঙখলা রক্ষা কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে গ্রাম পুলিশের নানা দায়িত্ব নিয়ে সেশন পরিচালিত হয়।

​উল্লেখ্য, গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব-কর্তব্য স্পষ্টকরণ এবং জনসেবামূলক কাজে গতিশীলতা আনার লক্ষ্যে বাউফলে মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

September 24, 2026
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

August 20, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist