Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 28, 2026
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেছেন।

​পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

​এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ। আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর তাৎক্ষণিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

​এর আগে দুপুর ১২টায় প্রধান অতিথি ড. আসলাম হোসেন ক্যাম্পাসে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা সংক্রান্ত পরিচালক মো: আব্দুর রহিম।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

September 7, 2026
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালে নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালে নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

September 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist