Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের জিডি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 29, 2026
পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের জিডি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক রংমিস্ত্রির বিরুদ্ধে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ইনচার্জ মো. মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির উত্তর পাশে নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের পূর্ব পাশ থেকে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত রংমিস্ত্রি মো. মামুন (২৫) নির্মাণাধীন হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর উদ্দেশে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোবাইলে ধারণ করা ভিডিওর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুন বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের রংয়ের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে মো. সোহান মল্লিক (২৭) ও মো. শাহিন আলম (২৬) নামে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে। জিডিতে তাদের নামও উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত মামুনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে ১ মিনিটের ব্যবধানে ৪ ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

বাউফলে ১ মিনিটের ব্যবধানে ৪ ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

September 22, 2026
পটুয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাংচুর

পটুয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাংচুর

October 31, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist