Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ইটবাড়িয়ায় পথনাটক ‘অধিকার’

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 1, 2026
বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ইটবাড়িয়ায় পথনাটক ‘অধিকার’
Share on FacebookShare on Twitter

নারীর প্রতি সহিংসতা নিরসন, বৈষম্য দূরীকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সর্বস্তরে নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক পথনাটক ‘অধিকার’ ও বিষয়ভিত্তিক লোকসংগীত পরিবেশনা।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের উত্তর পুকুরজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সংস্থা ‘সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী’ (এসডিএ) এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।

​‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর সহযোগিতায় এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)-এর নাগরিক প্রকল্পের আওতায় আয়োজনটিতে অর্থায়ন করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

​ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. রায়হান চৌকিদার, বিশিষ্ট সমাজসেবক মো. আ. মালেক, মো. শাহাবুদ্দিন খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য এইচ এম জসিম উদ্দীন এবং সহকারী শিক্ষকবৃন্দ।

​এছাড়াও ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য মোসা. হাদিসা, উজ্জ্বল বেগম, দীপক হাওলাদার, সহ-সভাপতি মাকসুদা বেগমসহ এসডিএ-র ফাইন্যান্স অফিসার মো. আক্তারুজ্জামান, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তানবিন জাহান এবং কমিউনিটি মবিলাইজার আশিকা মেহজাবিন উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে পথনাটক ও লোকসংগীতের মাধ্যমে বাল্যবিয়ে, যৌন হয়রানি, যৌথুক ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা, নারীর উপার্জনক্ষমতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারীদের সামাজিকভাবে হেয় না করা, সরকারি বিভিন্ন সেবা সমতার ভিত্তিতে বণ্টন এবং হিজড়া, প্রতিবন্ধী, জেলে, ঋষি, ধোপাসহ অনগ্রসর ও দলিত জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার বার্তা তুলে ধরা হয়।

​উক্ত সচেতনতামূলক পরিবেশনায় স্থানীয় ইটবাড়িয়া ইউনিয়নের প্রায় দেড় শতাধিক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

July 20, 2026
বাউফলে ৬৬টি পূজা মণ্ডপে পৌর বিএনপির আর্থিক সহায়তা

বাউফলে ৬৬টি পূজা মণ্ডপে পৌর বিএনপির আর্থিক সহায়তা

October 12, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist