Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 2, 2026
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

​কলাপাড়া প্রতিনিধি : ‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধি ত্বরান্বিত করি’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মারুফ বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জব্বার এবং স্থানীয় কৃষক মোস্তফা জামান।

​সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বর্তমান যুগে কৃষিকে সমৃদ্ধ করতে হলে কৃষকদের সনাতন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা বিকাশের বিকল্প নেই।

​জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বক্তারা আরও বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পর্যায়েই কাজের দক্ষতা ও মান বৃদ্ধি করতে পারলে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন

ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন

September 22, 2023
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

August 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist