Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 3, 2026
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

​শনিবার (৩ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

​নোটিশে উল্লেখ করা হয়, আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি সংক্রান্ত বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান, অন্যথায় একতরফা বিচার করে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি জেলা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।

​জেলা বিএনপির নেতৃবৃন্দ নোটিশে উল্লেখ করেন, বিচারাধীন বিষয় নিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও হুমকি প্রদান দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির চরম পরিপন্থী।

​এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না -তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির কার্যালয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. মতিউর রহমান হাওলাদার বলেন, “দলীয় নির্দেশনা রয়েছে, কোনো ধরনের সালিশি বাণিজ্য করা যাবে না। তবে দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন ভুক্তভোগী পরিবার সহযোগিতার জন্য আমাদের কাছে আসে। সে কারণে আমরা দুই পক্ষকে বসিয়ে বিষয়গুলো মীমাংসার চেষ্টা করি। কিন্তু একটি পক্ষ আদালতে মামলা করেছে এবং বিষয়টি আমাদের কাছে গোপন রেখেছে। ফলে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতাম না।”

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সে অনুযায়ী তিনি জবাব দেবেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিক্ষিকা দীপা দাসের মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবী, সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট

শিক্ষিকা দীপা দাসের মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবী, সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট

July 11, 2026
গলাচিপায় মোবাইল কোর্টে মটরসাইকেল জব্দ ও জরিমানা

গলাচিপায় মোবাইল কোর্টে মটরসাইকেল জব্দ ও জরিমানা

December 20, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist