Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

​আগে পড়ে থাকত অনাবাদি: সেই ক্যাচক্যাচিয়া খালপাড়ে এখন ‘লাল সুন্দরী’র হাসি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 3, 2026
​আগে পড়ে থাকত অনাবাদি: সেই ক্যাচক্যাচিয়া খালপাড়ে এখন ‘লাল সুন্দরী’র হাসি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : শরতের দুপুরের ভ্যাপসা গরমে বাতাস ছুঁয়ে গেলেই ক্ষেতময় যেন এক অপরূপ সোনালী দোলা। পটুয়াখালীর দুমকি উপজেলার ক্যাচক্যাচিয়া খালের পাড়ে সেই হাওয়ায় দোল খাওয়া পরিপুষ্ট আখ যেন জানান দিচ্ছে—সে এখন আহরণের জন্য পুরোপুরি প্রস্তুত।

খালের পাড়ের অনাবাদি ও পরিত্যক্ত জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দেশি জাতের ‘লাল সুন্দরী’আখ চাষ করে বাজিমাত করেছেন স্থানীয় এক কৃষক। তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মাঝেও আখ চাষের আগ্রহ বেড়ে গেছে।

​সরেজমিনে দেখা যায়, দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্যাচক্যাচিয়া খাল পাড়ের বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার অন্যের ফেলে রাখা প্রায় ২৫ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ৯ থেকে ১৩ ফুট লম্বা লাল সুন্দরী জাতের সুপুষ্ট আখ। ফলন ভালো হওয়ায় এবং বাজারে আখ বিক্রি শুরু করায় কৃষকের মুখে এখন চওড়া হাসি।

​সাফল্যের পেছনের গল্প জানাতে গিয়ে কৃষক আব্দুল খালেক হাওলাদার বলেন, ‘‘খাল পাড়ের এসব জমিতে সচরাচর কোনো ভালো ফসল হতো না, পুরো জায়গাটাই অনাবাদি পড়ে ছিল। গত বছরের অগ্রহায়ণ মাসে এখানে আখ চাষের পরিকল্পনা করি। প্রথমে ২৫ শতাংশ জমি প্রস্তুতের পর পার্শ্ববর্তী এলাকা থেকে চারা কিনে এনে আলাদা বীজতলায় পাতরা দিই। কন্দ ও শিকড় গজালে সেই চারা মূল জমিতে রোপণ করি। জমি চাষ, চারা ক্রয় এবং সার-ওষুধ বাবদ প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছিল। ১১ মাসের নিয়মিত পরিচর্যার পর এখন আখ বিক্রির উপযোগী হয়েছে।’’

​তিনি আরও জানান, বর্তমানে ক্ষেতের প্রতিটি আখ ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আশা করছেন, সব খরচ বাদ দিয়েও এ বছর তার অন্তত এক লাখ টাকা নিট লাভ থাকবে।

​একই এলাকার অপর কৃষক জাকির হোসেন জানান, তিনিও চলতি বছর অল্প কিছু জমিতে আখ চাষ করে বেশ ভালো লাভ পেয়েছেন। আগামীতে আরও বড় পরিসরে আখ চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

​সুস্বাদু, রসালো ও অর্থকরী ফসল হিসেবে আখের সার্বজনীন জনপ্রিয়তা রয়েছে। গ্রামগঞ্জের হাটবাজার থেকে শুরু করে শহরের অলিগলিতে আখের চাহিদা সবসময়ই বেশি। স্থানীয় অভিজ্ঞ মহল মনে করছেন, আখ চাষে কৃষকদের সরকারি পৃষ্ঠপোষকতা, উৎসাহ ও প্রণোদনা দেওয়া গেলে এ অঞ্চলে আখের ব্যাপক চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

​এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন জানান, চলতি মৌসুমে দুমকি উপজেলায় প্রায় ৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। ‘বাংলাদেশ চর এলাকায় কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এলাকায় আখ চাষ জনপ্রিয় করতে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় গত বছর চরবয়ড়া গ্রামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

​তিনি আরও বলেন, ‘‘আখ অত্যন্ত লাভজনক একটি ফসল। যেহেতু আখের জীবনকাল দীর্ঘ, তাই আখের জমিতে সাথী ফসল হিসেবে অন্য ফসল চাষ করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন। আমরা স্থানীয় কৃষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তালতলীতে চোলাই মদসহ আটক-২

তালতলীতে চোলাই মদসহ আটক-২

December 2, 2023
কলাপাড়ায় নূরপুর দাখিল মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

কলাপাড়ায় নূরপুর দাখিল মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

September 29, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist