Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ৩টি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 5, 2026
বাউফলে ৩টি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে মাদক চাষের অপরাধে ৩টি বিশালাকৃতির গাঁজাগাছ উদ্ধারসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​আটক ইউসুফ খান ওই এলাকার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ খানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ স্বীকার করলে তাঁর তথ্যের ভিত্তিতে বসতঘরের পেছন থেকে চাষ করা ৩টি গাঁজাগাছ শনাক্ত ও জব্দ করা হয়।

​স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা জানান, এলাকায় গাঁজাচাষের বিষয়টি বেশ কিছুদিন আগেই তাঁদের নজরে আসে। সত্যতা নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে বিষয়টি বাউফল থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে সরাসরি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত ছিলেন বলে জানান বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ৩টি গাঁজাগাছ উদ্ধার এবং মূল জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ইউসুফ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

September 26, 2026
বাউফলে গৃহবধূ হত্যা মামলায় স্বামী- স্ত্রীর কারাদণ্ড

বাউফলে গৃহবধূ হত্যা মামলায় স্বামী- স্ত্রীর কারাদণ্ড

September 27, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist