Friday, October 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 9, 2026
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’
Share on FacebookShare on Twitter

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টায় পটুয়াখালীর ঝাউতলার হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

কর্মসূচিতে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন, মো. কাওছার আহমেদ, রিয়াদ আজাদ, মো. ইব্রাহিম শরিফ, মো. মাহমুদুল হাসান, মো. সাকিব বিল্লাহ ও আসিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন আন্দোলনের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—আগামী ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

July 9, 2026
পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

October 9, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist