Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 9, 2026
পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

filter: 0; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 215.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;zeissColor: bright;

Share on FacebookShare on Twitter

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পটুয়াখালীতে শুরু হয়েছে আকর্ষণীয় পাঁচ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। মেলা আয়োজনে সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহরের ঝাউতলা মাঠে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল, পটুয়াখালী পাবলিক লাইব্রেরীর সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইদুর রহমান, ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. সোহেল সরকার এবং বিক্রয় ও বিপণন কর্মী মো. আরিফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ৯ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও মেলায় আগামী সোমবার (১২ অক্টোবর) চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে চিত্রাঙ্কনের সময় দেওয়া হয়েছে বিকাল ৪টা থেকে ৫টা এবং আবৃত্তির সময় দেওয়া হয়েছে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক, খ, গ ও ঘ’ গ্রুপে ভাগ করা হয়েছে। এতে শিশু থেকে ১ম শ্রেণির জন্য যেমন খুশি, ২য় থেকে ৪র্থ শ্রেণির গ্রামের দৃশ্য, ৫ম থেকে ৮ম শ্রেণির শরৎকাল ও ৯ম থেকে উন্মুক্ত করে তাদের জন্য পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য চিত্রাঙ্কন নির্বাচন করা হয়েছে। এরমধ্যে প্রতি গ্রুপ থেকে ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।

আবৃত্তি প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। এরমধ্যে ‘ক’ গ্রুপে শিশু শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি, ‘খ’ গ্রুপে ৫ম থেকে ৭ম শ্রেণি ও ‘গ’ গ্রুপে ৮ম থেকে উন্মুক্ত করা হয়েছে। এদের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে ১জন করে মোট ৩জনকে পুরস্কার প্রদান করা হবে।

বইপ্রেমী ও স্থানীয় এলাকাবাসীর জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করতে এবং মেলাটিকে প্রাণবন্ত করে তুলতে যথাসময়ে উপস্থিত থেকে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

October 1, 2026
বাউফলে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অন্তর দাস গ্রেপ্তার

বাউফলে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অন্তর দাস গ্রেপ্তার

October 3, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist