Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের ১২ দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 12, 2026
পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের ১২ দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
Share on FacebookShare on Twitter

ডেঙ্গুর আশঙ্কাজনক প্রকোপ থেকে জেলাবাসীকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে ১২ দিনব্যাপী বিস্তৃত প্রচার-প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিট।

সোমবার (১২ অক্টোবর) সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পটুয়াখালী শহরজুড়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হিরা, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান, ইউনিট কার্যনির্বাহী সদস্য ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, কার্যনির্বাহী সদস্য চৌধুরী আরাফাত নিপু ও জাকারিয়া আহমেদ। এছাড়া ইউনিট লেভেল অফিসার ফারুক হোসেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ রেড ক্রিসেন্টের বিভিন্ন স্তরের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, আগামী ১২ দিন ধরে পটুয়াখালী জেলার বিভিন্ন ওয়ার্ড ও জনবহুল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে একযোগে নিবিড় প্রচার-প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি

দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি

July 21, 2026
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

October 13, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist