Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শিবিরের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 15, 2026
বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শিবিরের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে পেশাগত দায়িত্ব পালনের জেরে সাংবাদিক মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলার ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ মামলায় উপজেলা কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পটুয়াখালী জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন বলে মামলার সূত্রে জানা গেছে।

মামলার বাদী মো. মাসুম বিল্লাহ জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি ‘Bauphal News 24’ ফেসবুক পেজের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সংবাদ ও ভিডিও প্রচার করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাউফলের শৌলা এলাকায় জোরপূর্বক গাছ কাটার অভিযোগে এক শিবির নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মাসুম বিল্লাহ। পরে সংবাদটি ‘খবর বাউফল’ ও ‘বাউফল টুডে’ ফেসবুক পেজেও প্রচারিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৯ মিনিটের দিকে মামলার ২ নম্বর আসামি মো. আমিনুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে সাংবাদিক মাসুম বিল্লাহকে ফোন করে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরবর্তী সময়ে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য, হুমকি এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগসংবলিত ভিডিও প্রচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এসব বক্তব্য ও ভিডিওর মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অভিযোগ ছড়িয়ে পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক মাসুম বিল্লাহ গত ১৯ আগস্ট বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৭০) করেন। পরে গত ৪ অক্টোবর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার পিটিশন মামলা নং-২৬২/২০২৬ দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন- বাউফল উপজেলার কালাইয়া ছাত্রশিবিরের সভাপতি মো. তরিকুল ইসলাম ফাহিম (২৬), মো. আমিনুল ইসলাম (৩২), কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান খান (৩৫) এবং মো. আবুল কালাম হাওলাদার ওরফে কালু (৬৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে এম মাহাবুবুর রহমান সেন্টু জানিয়েছেন, ডিজিটাল আলামত সংরক্ষণ, সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারী শনাক্তকরণ এবং আইপি লগ, লগইন হিস্ট্রি ও মেটাডেটা বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত প্রয়োজন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে পটুয়াখালী সিআইডির ইনচার্জ তুষার কান্তি দাস বলেছেন, সাইবার ট্রাইব্যুনাল থেকে মামলাটি আমাদের কার্যালয়ে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আমাদের কার্যালয়ে এসেছিলেন। তার সঙ্গে আমার কথা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই চার বসতঘর

পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই চার বসতঘর

October 7, 2026
পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

July 29, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist