Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপা সরকারি কলেজে নবীনবরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 17, 2026
গলাচিপা সরকারি কলেজে নবীনবরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যানার ছিঁড়ে ফেলা, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদমূলক মন্তব্য করায় ছাত্রদল কর্মী শাহাদাত হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন জানান, নবীনবরণ অনুষ্ঠানের আগের রাতে কলেজ ক্যাম্পাসে টাঙানো অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগও উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে মন্তব্য করার পর ছাত্রদল কর্মী শাহাদাত হোসেনকে ফোন করে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদের নেতৃত্বে তাঁর ওপর হামলা ও মারধর করা হয়।

এ ছাড়া নবীনবরণ অনুষ্ঠানের সাজসজ্জা ও প্রয়োজনীয় মালামাল খুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে শফিকুল ইসলাম শফিক ও নিশাত আহমেদের বিরুদ্ধে।

ঘটনাটি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে কোনো শিক্ষার্থী বা কর্মীকে হয়রানি কিংবা হামলার শিকার হতে হলে তা শিক্ষার পরিবেশ ও সাংগঠনিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

July 22, 2026
কুয়াকাটায় মাদক সেবনের দায়ে দুই বাস চালকের কারাদণ্ড

কুয়াকাটায় মাদক সেবনের দায়ে দুই বাস চালকের কারাদণ্ড

October 13, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist