Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 23, 2026
বাউফলে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফল পৌর শহরের একটি খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার জামে মসজিদ সংলগ্ন খালের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় বাসিন্দারা খালের ঘাটে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান। নিহতের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং সঙ্গে ইট ভর্তি একটি বস্তাও রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। নিহতের পরনে ছিল খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি। মরদেহটি পচে গলে যাওয়ার কারণে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মসজিদের কয়েকজন মুসল্লি জানান, শুক্রবার জুমার নামাজের আগে যখন তারা খালের ঘাটে অজু করতে আসেন, তখন ঘাটে কোনো মরদেহ ছিল না। নামাজের পর দুপুরের দিকে স্থানীয় লোকজন মরদেহটি ঘাটের পাশে দেখতে পান। ধারণা করা হচ্ছে, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি সেখানে আটকে যায়।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দিয়ে গেছে। তবে যুবকের মৃত্যুর সঠিক কারণ বা কারা এর পেছনে জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল গ্রেফতার

দুমকিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল গ্রেফতার

October 18, 2026
দুমকিতে এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

দুমকিতে এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

July 19, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist