Sunday, November 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দশমিনায় আনন্দ মিছিল

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
November 17, 2026
পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দশমিনায় আনন্দ মিছিল
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে দশমিনা উপজেলা যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম সাঈদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম বাকী, সাবেক যুবদল নেতা গাজী জাহাঙ্গীর, ওহাব সিকদার, জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্র ও যুবনেতা আসাদুজ্জামান তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান বলেন, ‘‘শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি মোনায়েম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়নকে দশমিনা উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, পটুয়াখালী জেলা যুবদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে—সেটি অত্যন্ত পরিচ্ছন্ন ও কর্মীমুখী একটি কমিটি। সভাপতি পদে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম রিমু দায়িত্ব পেয়েছেন। তাঁরা উভয়েই রাজপথের পরীক্ষিত সৈনিক।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের প্রাণপ্রিয় নেতার এই যুগান্তকারী সিদ্ধান্তকে আমরা দশমিনা উপজেলা যুবদলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে থেকে জেল, জুলুম, হামলা ও মামলা উপেক্ষা করে সংগ্রাম করেছেন।’’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামীম খান বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দশমিনা-গলাচিপা আসনে যার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছিলেন, আমরা তাঁর সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে রাজপথে কাজ করেছি এবং কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করে তাঁর হাতে সংসদ সদস্য পদ উপহার দিয়েছি। আজকের এই মিছিলে সফলভাবে অংশগ্রহণ ও পরিশ্রম করার জন্য উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

July 24, 2026
পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

July 24, 2026

Trending.

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

November 3, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

November 5, 2026
পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

November 1, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist