Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কলাপাড়ায় ১৮ টি পুজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ

Jahirul Islam by Jahirul Islam
October 14, 2023
কলাপাড়ায় ১৮ টি পুজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে চলছে সাজ সজ্জার কাজ। সকল মন্দির গুলোতে প্রতিমার গায়ে উঠেছে রং। মন্দির ক্যাম্পাসে ডেকরেটরের লোকজন পুরোদমে চালাচ্ছে বিভিন্ন রংয়ের আলোক সজ্জার কাজ। কলাপাড়া পৌরশহরের চারটি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪ টি মন্ডপে পুজা উদযাপিত হচ্ছে। এবছর আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দির কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। ২০ অক্টোরবর ষষ্ঠী পুজা মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু, টানা পাচদিন চলবে এ পুজা। বিভিন্ন মন্দিরে ৩/৪ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথ আখড়া নাট মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি কমল কৃষ্ণ সাহা গোসাই জানান, পুজার প্রস্তুতি প্রায়ই শেষের পথে, জাঁকজমকপূর্ন পরিবেশে এবারো শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
চিংগড়িয়া সর্বজনীন দূর্গোৎসবের সাধারন সম্পাদক দিলিপ হাওলাদার জানান, পুজার প্রারম্ভিকতা শেষ প্রায়। আমরাও জাঁকজমক ভাবে পুজা উদযাপন করবো। আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে।
কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, পুজা সুন্দর পরিবেশে উদযাপনের জন্য সকল প্রকার নিরাপত্তা দিতে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীর দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কলাপাড়া থানা ও মহিপুর থানা সার্বক্ষনিক দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছে। সকল পূজামন্ডবে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

August 20, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 16, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist