Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের স্বাবলম্বী করতে বরগুনায় দুইটি গার্ডেন ট্রিলার বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দাবি কর্মসূচি। এর মধ্যে একটি গার্ডেন ট্রিলার প্রতিবন্ধী সদস্য সাপলা বেগমের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (৩০ আগস্ট) বরগুনা সদর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়। কৃষিকাজে যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় কমানোর পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম। এছাড়া ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি ও প্রগতি) মাহমুদুল হাসান, রোকনুজ্জামান, উত্তম কুমার, জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম, এলাকা ব্যবস্থাপক মো. রুবেল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গার্ডেন ট্রিলার পেয়ে সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, যন্ত্রটি কৃষিকাজে সময় ও শ্রম কমানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করতে প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকদের সময় ও শ্রম সাশ্রয় করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। বিশেষ করে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীর লাউকাঠি নদীতে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন সেতু

পটুয়াখালীর লাউকাঠি নদীতে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন সেতু

August 19, 2026
পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

November 28, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist