Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

হাসপাতালেই রোগী রেখে জন্মদিন উদযাপনে ব্যস্ত চিকিৎসক; সমালোচনার ঝড়

Jahirul Islam by Jahirul Islam
October 16, 2023
হাসপাতালেই রোগী রেখে জন্মদিন উদযাপনে ব্যস্ত চিকিৎসক; সমালোচনার ঝড়
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন শত শত রোগেরা সেবা নিতে আসেন, হাসপাতালের কোন জায়গায় তিল পরিমান ঠাঁই নেই দাঁড়নোর মত। অথচ রোগীদের বারান্দায় রেখে সেবা না দিয়ে নিজের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান পালন করার অভিযোগ পাওয়া গেছে ডাঃ আতিকুর রহমানের বিরুদ্ধে
এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় ডাক্তার ও তার সহকারীরা সবাই মিলে কেক কেটে আনন্দ উল্লাসে ব্যাস্ত এমন সময় গুরুত্বর অসুস্থ রোগীরা ডাক্তারকে চিকিৎসা সেবা দেয়ার অনুরোধ করছে। এসময় ডাক্তার ও তার সহকারীরা ক্ষিপ্ত হয়ে রোগীর সঙ্গে পাল্টা পাল্টি জবাবদিহিতা করছে। এসব চিত্র ধারন করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা ও করে একজন গণমাধ্যমকর্মীর এবং সেখানে রোগীদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন চিকিৎসকরা।
ভুক্তভোগী আবু রায়হান বলেন, সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩-৪ ঘন্টা অপেক্ষার পর কেন তারা সেবা পাবেনা, জানতে চাইলে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় রোগীকে। পরে চিকিৎসা সেবা না পেয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে যায় ঐ অপদস্ত হওয়া অনেক রোগী।
তিনি আরো বলেন, ৩-৪ ঘন্টা পর ডাক্তার এসে রোগী না দেখে দরজা আটকে ঔষধ কোম্পানির উপহার নেয়া ও কেককাটায় ব্যাস্ত হয়ে পরে অনেক অনুরোধ করলেও তাদের আয়োজনে তারা ব্যাস্ত থাকে। আমি তাদেরকে বিষয়টি জানতে চাইলে আমাকে হাসপাতাল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন।
এ বিষয়ে জানতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আতিকুর রহমান বলেন, আমি অনেকগুলো রোগী দেখেছি আমার সাথে যে ছেলে মেয়েরা ছিল তাদের অনেক ক্ষুদা লেগেছে, এজন্য আমি নাস্তা করতে ছিলাম, এরমধ্যে কোম্পানির লোকেরা আমার জন্য কেক নিয়ে আসছে, যেহেতু ভিজিটিং টাইম রবিবার ও বুধবার। এছাড়া আমার ডিউটি টাইম ছিল ২:৩০ মিনিট পর্যন্ত কিন্তু একজন সাংবাদিক আমার কাছে ডাক্তার দেখাতে এসে অপেক্ষা না করে ২.৩৮ মিনিট সময় আমার হাসপাতালে চেম্বারে ঢুকে ছবি তুলে নিয়ে গেছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ড ডাক্তার দিলরুবা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলো তিনি ফোন রিসিভ করেননি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

আসামি ছিনতাই কেরতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক

আসামি ছিনতাই কেরতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক

October 14, 2023
​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

July 20, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist