Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

গলাচিপায় শেষ প্রস্তুতি; ২৯টি পূজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ

Jahirul Islam by Jahirul Islam
October 17, 2023
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে চলছে ২৯টি পূজা মন্ডপে সাজসজ্জার কাজ। সকল মন্দিরগুলোতে প্রতিমার গায়ে উঠেছে রং। মন্দির প্রাঙ্গণে ডেকরেটরের লোকজন পুরোদমে চালাচ্ছে বিভিন্ন রংয়ের আলোকসজ্জার কাজ। গলাচিপা পৌরশহরের ৪টি এবং উপজেলার ১২টি ইউনিয়নে ২৫ টি মন্ডপে পূজা উদযাপিত হবে। এ বছর আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দির কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। ২০ অক্টোরবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে টানা পাঁচদিন চলবে এ পূজা। বিভিন্ন মন্দিরে ৩/৪ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাকের বাদ্যে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা। দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারও ‘মা দুর্গা’ এসেছেন। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি পূজা মন্ডপে থাকবে পুলিশের নজরদারিসহ সিসি ক্যামেরা। প্রতিমা তৈরির কারিগর প্রশান্ত সাহা জানান, প্রতিমার গায়ে রংয়ের কাজ শুরু করেছি। আশা করছি ঠিক সময় শেষ করতে পারবো। পৌর শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি দিলীপ বণিক বলেন, পূজার প্রস্তুতি প্রায়ই শেষের পথে। জাঁকজমকপূর্ণ পরিবেশে এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় জানান, ইতোমেধ্যে জেলা প্রশাসন ও পূজা কমিটির সভা হয়েছে। এছাড়া বেশিরভাগ মন্ডপের দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়। এ বিষয়ে গলাচিপা থানার অুফসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, প্রতিটা মন্ডপে পূজা চলাকালীন সময় আনসার সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের টহল টিম মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটি মন্ডপই সিসি ক্যামেরার আওতায় থাকবে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দুর্গাপূজা শেষ হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: আলতাফ হোসেন চৌধুরী

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: আলতাফ হোসেন চৌধুরী

August 3, 2026
গলাচিপায় থেমে থেমে বৃষ্টি, সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি, সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

July 6, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist