Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে সি-ট্রাক চালুর সিদ্ধান্ত

Jahirul Islam by Jahirul Islam
October 17, 2023
বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে সি-ট্রাক চালুর সিদ্ধান্ত
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডিব্লিউটিসি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১:৩০ এর দিকে গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম পরিদর্শনে এসে এই সিদ্ধান্তের কথা জানান।
এ সময় তিনি রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি ও বোয়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন। পানপট্টি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালু রাঙ্গাবালীর মানুষের দীর্ঘদিনের দাবি। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমীক্ষা অনুযায়ী আধুনিক সিট্রাক চালুর যৌক্তিকতা পাওয়া গিয়েছে। আগুনমুখা নদীতে কিছু ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজ করতে হবে। উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, সামনের বছরের মার্চের মধ্যে সিট্রাক চালু করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকাটির অর্থনৈতিক গুরুত্বও আছে। পাশাপাশি আমাদের লক্ষ্য উপকূলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা।
তিনি আরও জানান, সারা দেশে প্রায় ০৮ টি জায়গায় সিট্রাক বা ফেরীর প্রস্তাব রয়েছে। তার মধ্যে এই রুটটিকে আমরা প্রাধান্য দিচ্ছি। অবকাঠামো থাকলে আমরা এখনই সি ট্রাক চালু করতে পারতাম। খুব দ্রুত বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে একটি টিম কাজ করবে যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। তারপর আমরা কাজ শুরু করবো।
এ সময় তার সঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী,পটু: ডিভিশন(অ:দা:), বিআইডব্লিউটিএ মো:মামুন উর রশীদ, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

July 8, 2026
দুমকীতে ড. হারুন অর রশীদ হাওলাদারের মতবিনিময় সভা

দুমকীতে ড. হারুন অর রশীদ হাওলাদারের মতবিনিময় সভা

October 10, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist