Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

কলাপাড়ায় আবারো বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

Jahirul Islam by Jahirul Islam
October 17, 2023
কলাপাড়ায় আবারো বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় আবারো ডেঙ্গুর রোগের প্রকাপ দেখা দিয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অন্ততঃ ২০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন রোগীকে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে চলতি এ মৌসুমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৩১৫ জন রোগী চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এন,্এস স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ওষুধের দোকান গুলোতে মিলছে না এ স্যালাইন।
স্থানীয়দের অনেকে অভিযোগে করে বলেন, ডেঙ্গু ভাইরাসবাহী এডিস এজিপ্টি মশার আক্রমন পুনরায় বেড়ে গেছে। তবে এর বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন কর্মসূচী চোখে পড়ছে না। পৌরসভার একটি সতর্কতা মূলক মাইকিং হলেও বিভিন্ন বাসা-বাড়ী ,ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ পরিদর্শনে কারোর কোন ভূমিকা চোখে পড়েনি। স্কুল,কলেজ মাদ্রাসা গুলোর অধিকাংশই এডিস এজিপ্টি মশা রোধে যথাযথ কোন ভূমিকা নিতে দেখা যায়নি।
অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা ,বাসা-বাড়ীতে ফুলের টপ,ডাবের খোসা,গাড়ীর টায়ার থেকে এডিস এজিপ্টি মশার উৎপত্তিস্থল হলেও তা ধ্বংসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নেই।
এ ব্যাপারে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির জানান, ডেঙ্গুর প্রকোপের প্রথম অবস্থায় এডিস মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়েছিল। তবে পুনরায় প্রকোপ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ্য করেন।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.জুনায়েদ হোসেন লেনিন জানান, প্রতিদিনই ৭/৮ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে । তবে সোমবার অন্ততঃ ২০জন রোগী সনাক্ত হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের অধিবাসী গৌতম চন্দ্র হাওলাদার জানান, তিনি এক মাস আগে ডেঙ্গু রোগে আকান্ত হয়ে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ডা.জুনায়েদ হোসেন লেলিনের চিকিৎসায় সুস্থ হয়েছেন। তবে ডেঙ্গু মশা প্রতিরোধে তেমন কোন ভূমিকা কারোর নেই। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা সহ মশার উৎপত্তিস্থল ধ্বংসে পৌরসভার ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীদের ক্ষেত্রে এন,এস স্যালাইন প্রয়োজন হলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এন,এস স্যালাইন পাচ্ছে না বলে জানা গেছে।। অপরদিকে, অনেক ওষুধের দোকানে এ স্যালাইন থাকা সত্¦েও অনায়াসে তা বিক্রি না করায় এলাকায় অনেকটা কৃত্রিম সংকট চলছে।
এ ব্যাপারে সেন মেডিকেলের সত্বাধিকারী বিশ্বজিৎ সেন জানান, এন,এস স্যালাইন ্উৎপাদনকারী কোম্পানী গুলোর সাপ্লাই তুলণামূলক কম বলে এলাকার ওষুধের দোকান গুলোতে কিছুটা সংকট আছে । তবে অনেক ব্যবসায়ী অন্যান্য ওষুধ ব্যতীত শুধু মাত্র স্যালাইন বিক্রি করতে অনীহা প্রকাশ করেন বলে স্যালাইন থাকা সত্বেও তারা নাই বলে দেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

March 4, 2024
​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

July 20, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist