Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

ঝুকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা; ডিসি

ঘূর্নিঝড় হামুন;

Jahirul Islam by Jahirul Islam
October 24, 2023
ঝুকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা; ডিসি
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে জেলায় হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিতে সভা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ রেড ক্রিসেন্ট, সিপিপি, স্কাউট, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মোঃ আজিজুর রহমান জানান, বিদেশি দুইটি মাদার ভাসেলকে বহিঃনোঙ্গরে করা হয়েছে। বন্দরের নিজস্ব জাহাজ সমূহকে নিরাপদে নোঙ্গর করে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলা ও উদ্ধার তৎপরতাসহ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।
পটুয়াখালী নদী বন্দরের উপপরিচালক মামুন অর রশীদ বলেন, নৌ বন্দরে চার নম্বর বিপদ সংকেত জারী করায় দক্ষিণঞ্চলের সকল অভ্যন্তরনীয় নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান বলেন, রেডক্রিসেন্ট থেকে পানি, শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসা টিম গঠন করা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ের জন্য জেলা পরিষদের সকল স্থাপনকে প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ তৎপরতা কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, জেলায় এপর্যন্ত ৭০৩টি আশ্রয় কেন্দ্র, ৩৫টি মুজিব কিল্লাসহ ৭৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে প্রায় চারলাখ মানুষ ও এক লাখ গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা হবে। এছাড়াও ৮২টি মেডিক্যাল টিম, প্রায় ৯ হাজার ভলান্টিয়ার ও দশ লাখ টাকা এবং ৬০০ মেট্রিকটন খাদ্য শস্য প্রস্তুতসহ বিস্তারিত পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, জেলার ২০ কিলোমিটার ঝুকিপূর্ণ বেরিবাধ নিয়ে সংকার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সার্বক্ষণিক তদারকিতে রাখতে সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড।
দুর্যোগ কালীন সময়ে জনসাধারণের নিরাপত্তা ও চলমান দুর্গা পুজায় মন্ডপের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দক্ষতা জনশক্তি গঠনে ‘মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইন্সটিটিউট’

দক্ষতা জনশক্তি গঠনে ‘মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইন্সটিটিউট’

September 28, 2023
পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা

পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা

August 10, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist