Saturday, April 18, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে শান্তি সমাবেশে শ্রমিকলীগের অশান্তি

Jahirul Islam by Jahirul Islam
October 29, 2023
পটুয়াখালীতে শান্তি সমাবেশে শ্রমিকলীগের অশান্তি
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর শান্তি সমাবেশ শেষে পটুয়াখালীতে অশান্তিতে জড়িয়েছেন জেলা শ্রমিকলীগ নেতাকর্মীরা। রবিবার সকালে শহরের নিউ মার্কেট এলাকায় শান্তি সমাবেশ শেষে শ্রমিকলীগের কমিটি দন্ধে পটুয়াখালী পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিহাব মোঃ সগির (৩০) এর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত সগির কে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জেলা আওয়ামীলীগ বলছে ‘পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামিমা নাসরিন শিমু বলেন, ‘আহত রোগীর মাথায় দুটি আঘাত রয়েছে। সেলাই করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলতে পারবেন’।
গুরুত্বর আহত সিহাব মোঃ সগির বলেন, ‘শ্রমিকলীগের খলিল দীর্ঘদিন যাবত আমার কাছে চাঁদা দাবী করে আসছে। কিন্তু তাকে চাঁদা না দেয়ায় আজ সকালে আমি শান্তি সমাবেশ শেষে নিউ মার্কেট থেকে পাওয়ার হাউজের দিকে যাওয়ার পথে খলিল তার লোকজন নিয়ে দেশীয় অ¯্র দিয়ে আমার উপর স্বস¯্র হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা আমাকে রক্ষা করে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবো।’
পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা আপনার সিসি টিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। জেলা শ্রমিকলীগ সভাপতি সগিরের কাছে দেড় লাখ টাকা পাবে। সে কারনে আজ নিউ মার্কেটে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সামনে থেকে তোফাজ্জেল ভাই সগিরকে কলার ধরে টেনে নিয়ে এসেছে। আমি মারামারি ছাড়িয়ে দিয়েছি। এর সাথে আমি জড়িত না।’
পটুয়াখালী জেলা শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন , ‘মূলত সমস্যা হয়েছে খলিলের সাথে। সগিরকে আমিই পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বানিয়েছিলাম। এর পর ও ঢাকা থেকে একটা কাগজ এনে নিজেকে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবী করছে। এ নিয়ে বিভিন্ন কথা বার্তা আছে। সগিরকে বহিস্কার করা হয়েছে। আজ এসব বিষয় নিয়ে কথা কাটকাটি হয়েছে। আমি কিংবা আমার কেই ওর উপর হামলা করেনি।’
এ ঘটনায় আহত সগিরকে দেখতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। ’
এ বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, ‘শহরের নিউ মার্কেটে এমন একটি ঘটনার খবর পেয়েছি। পুলিশ এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে এ্যাড. গোলাম সরোয়ারের মতবিনিময় সভা

দুমকীতে এ্যাড. গোলাম সরোয়ারের মতবিনিময় সভা

October 10, 2023
চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মারধর ও জোড় করে রড নেয়া অভিযোগ

চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মারধর ও জোড় করে রড নেয়া অভিযোগ

September 27, 2023

Trending.

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

March 4, 2024
পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

March 2, 2024
দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

October 15, 2023
আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

February 19, 2024
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

January 30, 2024
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist