Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

হরতালের প্রভাব পরেনি পটুয়াখালীতে, আওয়ামীলীগের শান্তি সমাবেশ

Jahirul Islam by Jahirul Islam
October 29, 2023
হরতালের প্রভাব পরেনি পটুয়াখালীতে, আওয়ামীলীগের শান্তি সমাবেশ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে বিএনপির ডাকা হরতালে পটুয়াখালীতে তেমন কোন প্রভাব পরেনি।
সমাবেশে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে মিছিল পরবর্তী শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে করে ছাত্রলীগ নেতা কর্মীদের মহড়া দিতে দেখা যায়। এ সময় তাদের হাতে লাঠিশোটা দেখা যায়। এছাড়া শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন নেতৃত্বে লাঠি শোটা ও পাইপ নিয়ে শহরের বিভিন্ন এলাকা হরতাল বিরোধী মিছিল করতে দেখা গেছে।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘বিএনপির হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন। কোন অবস্থাতেই মানুষের স্বাভাবিক জীবনকে স্থবির করতে দেয়া হবে না।
সকাল থেকে মহাসড়ক সহ-অভ্যন্তরীন রুটে চলাচল করছে গনপরিবহন সহ সকল ধরনের যানবাহন। সরকারি অফিস ও আদালতে সেবা প্রত্যাশাীদের উপস্থিতি ছিলো আগের মতই। সাধারন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
তবে জেলা শহর সহ উপজেলা শহরগুলোর গুরুত্বপূর্ন স্থাপনা ও মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে তৎপর ছিলো জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
তবে, হরতালের খবরে গতকাল বিকেল থেকেই কুয়াকাটা ছাড়তে শুরু করেছে পর্যটকরা। বাতিল হচ্ছে হোটেল মোটেলের অগ্রীম বুকিং।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কুয়াকাটা পল্লী বিদ্যুতের ‘ভৌতিক বিলে’ নাজেহাল গ্রাহক, মিটার না দেখেই বিল তৈরির অভিযোগ

কুয়াকাটা পল্লী বিদ্যুতের ‘ভৌতিক বিলে’ নাজেহাল গ্রাহক, মিটার না দেখেই বিল তৈরির অভিযোগ

September 3, 2026
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

August 2, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist