Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

ঘাসের ডগায় শিশির কণা; শীতের আগমনী বার্তা

Jahirul Islam by Jahirul Islam
October 31, 2023
ঘাসের ডগায় শিশির কণা; শীতের আগমনী বার্তা
Share on FacebookShare on Twitter

সঞ্জিব দাস,গলাচিপা: কুয়াশা ভেদকরে সূর্য ওঠা আর শীতে-গরমে দক্ষিণা মিস্টি হাওয়ায় মাতাল এখন পটুয়াখালীর গলাচিপার জনপদ। টিনের চালে টিপ টিপ শিশিরের শব্দ কুয়াশায় ঢাকা ধান খেতে ঘাসের ডগায় মুক্তার দানারমত শিশির বৃন্দু। পাখির ডানায় সোনালী রোদের ঝলকানী আর শিউলি ফুলের গন্ধ মাখা বলে দেয় হেমন্ত এসেছে। ষড়ঋতুর এই দেশে শীতের আগের ঋতুটি হেমন্ত। প্রকৃতিতে চলে বর্ষার বিদায় আর শীতের আগমনের প্রস্তুতি। প্রকৃতিতে শীত আসে একটু একটু করে। শিশিরে ভিজে লাল টকটকে হয়ে ওঠে চিলেকোঠার টবের লাল গোলাপ। শীতের শুস্ক-রুক্ষ প্রকৃতির অপবাদ ঘোচাতে এ সময় গাঁদা, মল্লিকা, গোলাপ, ডালিয়া, কসমস ফিরে পায় পূর্ণ জৌলুস; গাঢ় হয় কলাপাতার রঙ। হালকা কুয়াশ নিয়ে শীতের আগমন ঘঠেছে। বাতাসে দেখা দিয়েছে হিমেল ছোঁয়া। হেমন্তকেই শীতের পূর্বাভাস পাওয়া যায়। আর হেমন্তের রাতে দেখা মেলে কুয়াশা। কুয়াশার আঁচল সরিয়ে শিশিরবিন্দু মুক্তো দানার মতো ছড়াতে শুরু করেছে ভোরের নরম রোদে।
দক্ষিণ বঙ্গবসাগরে কোলঘেশা সমুদ্র কন্যা পটুয়াখালী জেলা আগাম শীত অনুভূত হচ্ছে। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পরদিন ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। আগাম শীত অনুভূত হওয়ার ফলে তাপমাত্রা কমছে বলে জানায় আবহাওয়া অফিস। ঋতু বৈচিত্র্যার এদেশে শীত আসতে আরো কয়েক সপ্তাহ বাকি থাকলেও পটুয়াখালীর গলাচিপায় বইতে শুরু করেছে মাতাল করা শীতবাতাস। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর থেকে হালকা হিমেল হাওয়া ও কুয়াশাচন্ন ভোরে জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দু জানান দিচ্ছে আগাম শীতের বার্তা। কেউ কেউ শীতের সবজি চাষে ব্যস্থ আছেন। তুষার হাওলাদার নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটুও কৃষি ছাড়া খালি জায়গা থাতে পারবে না ঘোষণা করেছেন। তাই আমি আমার বাড়ির আঙিনায় মাটি প্রস্তুত করে, লাল শাক, পালন শাক, মুলা, ফুল কপি ও বাঁধা কপি চাষ করার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয়রা জানান, প্রতিবারের মতো এবারো আগে আগে শীত নেমেছে। গরম কাপড় ও কাঁথা ছাড়া রাতে ঘুমাতে পারছে না তারা। স্থানীয় আইয়ুব আলী বলেন, আমরা দিনমজুর। অনেক সকালে কাজের উদ্দেশ্যে বের হতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে সকালে হালকা ঠান্ডা নেমে যাওয়ায় কাজে যেতে একটু দেরি হচ্ছে। জমির উদ্দীন নামে আরেকজন বলেন, সন্ধ্যার পর থেকে ঠান্ডা নামছে। আর এই সময়ে গরম কাপড় পড়তে হচ্ছে। তবে রাত ও সকালে ঠান্ডা করলেও দিনের বেলা গরম পড়ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

July 26, 2026
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ

August 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist