Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 3, 2026
‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে
Share on FacebookShare on Twitter

‎মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকের প্রভাবে মানসিক বিকৃতি থেকে এক নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘুমন্ত বাবাকে মসলা বাটার ভারী শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার নিজ সন্তান।

‎শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার দেউলি সুবিধাখালী ইউনিয়নের পূর্ব সুবিধাখালী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

‎নিহত ব্যক্তির নাম উত্তম দেবনাথ (৬০)। তিনি ওই এলাকার মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর উত্তম দেবনাথের ছেলে তাপস দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের ফলে সে মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়ে। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস ঘরের ভেতর এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান। ভোর আনুমানিক ৪টার দিকে বিকারগ্রস্ত ছেলে তাপস হঠাৎ ঘুম থেকে উঠে ঘরে থাকা মসলা বাটার ভারী শিল-পাটা দিয়ে তার বাবার কপালের ডান পাশের ভ্রুর ওপরে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে।

‎এ সময় উত্তম দেবনাথের আত্মচিৎকার শুনে তার স্ত্রী কানন দেবনাথ ছুটে আসেন। ঘরের ভেতর স্বামীর রক্তাক্ত ও বীভৎস অবস্থা দেখে তিনি চিৎকার করতে করতে প্রতিবেশী বাবুল দেবনাথের ঘরে যান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পায় এবং থানায় খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই ঘাতক ছেলে তাপস দেবনাথকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

‎এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র তাপস দেবনাথকে আটক করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

August 17, 2026
পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

July 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist