Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বঙ্গোপসাগরে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 15, 2026
বঙ্গোপসাগরে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।

​নিহত রুবেল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজের মালিকানাধীন একটি মাছ ধরা ট্রলারের মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় ট্রলার নিয়ে মাছ ধরছিলেন রুবেলসহ কয়েকজন জেলে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ট্রলারের মাঝি রুবেল ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন।

​এই বজ্রপাতের ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করতে পারলেও রুবেলের কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর আজ সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চর গঙ্গামতি এলাকা থেকে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

October 24, 2023
বাউফলে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

August 18, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist