Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে শ্রদ্ধা ও আলোচনায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 16, 2026
পটুয়াখালীতে শ্রদ্ধা ও আলোচনায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
Share on FacebookShare on Twitter

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে পটুয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় জেলা শহরের ঝাউতলা সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

July 24, 2026
পবিপ্রবিতে ৩ দিনব্যাপী আইটি কার্নিভালের শুভ সূচনা

পবিপ্রবিতে ৩ দিনব্যাপী আইটি কার্নিভালের শুভ সূচনা

August 27, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist