Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে ৩ দিনব্যাপী আইটি কার্নিভালের শুভ সূচনা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 27, 2026
পবিপ্রবিতে ৩ দিনব্যাপী আইটি কার্নিভালের শুভ সূচনা
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য ‘আইটি কার্নিভাল’।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ফিতা ও কেক কেটে এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধন শেষে সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মো: তৌকির আহমেদ প্রমুখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘‘সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই চমৎকার আইটি কার্নিভাল আয়োজিত হয়েছে। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডাটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তিগুলো এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বরং আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ।’’

​তিনি আরও বলেন, ‘‘এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হতে হবে। আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণীকক্ষ আর পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং তারা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করছে। পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখার, গবেষণা করার এবং উদ্ভাবন করার পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।’’ শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বানও জানান তিনি।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

August 2, 2026
দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

August 12, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist