Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গলাচিপা ইউএনও

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 19, 2026
জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গলাচিপা ইউএনও
Share on FacebookShare on Twitter

মোঃ বাপ্পি মিয়া, গলাচিপা : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

রোববার (১৯ জুলাই ২০২৬) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মে মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুন মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। অর্জিত হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, কিন্তু সম্পন্ন হয়েছে ২৬৯টি, যা ২৩২ শতাংশ। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে গলাচিপার গড় অর্জন দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।

এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “এই অর্জন আমাদের সবার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যদের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। মান্যবর জেলা প্রশাসক ও ডিডিএলজি মহোদয়ের দিকনির্দেশনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, আবুজর মো. ইজাজুল হক এর আগেও ২০২৪–২০২৫ অর্থবছরে সারাদেশের ৫০৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন।

এই ধারাবাহিক সাফল্য গলাচিপা উপজেলার প্রশাসনিক দক্ষতা ও জনসেবামুখী কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার

বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার

July 31, 2026
পটুয়াখালীতে সেজদারত মৃত ইমামের পরিবার পেল ব্র্যাকের সহায়তা

পটুয়াখালীতে সেজদারত মৃত ইমামের পরিবার পেল ব্র্যাকের সহায়তা

August 27, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist