পটুয়াখালী গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ মুছা (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ১১ টা ৪০ মিনিটের সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নের পূর্ব আউলিযাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন আউলিযাপুর ইউনিয়নের পূর্ব আউলিযাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। সেখানে জনৈক হানিফ শিকদারের বাড়ির সামনে থেকে ৩০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মুছাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মুছা পটুয়াখালী সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিযাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।







