Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 20, 2026
​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় কৃষকদের শস্য নিরাপত্তা বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অধিক সংখ্যক কৃষককে এ সেবার আওতায় আনার লক্ষ্যে এক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

​সোমবার (২০ জুলাই) সকালে পাথরঘাটা অ্যাডাপ্টেশন ক্লিনিকে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ুজনিত দুর্যোগে কৃষকদের আর্থিক সুরক্ষায় শস্য বীমার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া কীভাবে কৃষকরা এই সেবার আওতায় আসবেন, তার নিবন্ধন প্রক্রিয়া এবং প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার সহজ পদ্ধতিগুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এগ্রিকালচার অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট গাজী জাহিদুল ইসলাম, এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. ইব্রাহিম খলিল, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) শংকর কুমার বিশ্বাস এবং এরিয়া ম্যানেজার হাসান ওয়াকিল। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রজেক্ট অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় শস্য নিরাপত্তা বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে কৃষকের আর্থিক ঝুঁকি কমবে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে উঠবে।

প্রধান অতিথি তানজিনুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি আজ বড় ধরনের ঝুঁকির মুখে। শস্য নিরাপত্তা বীমা কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন। কৃষকদের এই সেবার আওতায় আসার বিষয়ে আরও সচেতন হতে হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

July 25, 2026
দুদকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছে মোহাম্মদ ইব্রাহিম

দুদকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছে মোহাম্মদ ইব্রাহিম

December 29, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist