দশমিনা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অণ্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠানে পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ভক্তদের মাঝে পানি ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদ এলাকায় দাড়িয়ে উল্টো রথযাত্রা বের হওয়া পুন্যার্থীদের মাঝে এ পানি ও চকলেট বিতরন করা হয়েছে।
জানা যায়, সনাতন ধর্মালম্বীদের অণ্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন এতে উপজেলা দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক সনাতনীদের মাঝে পানি ও শিশুদের মাঝে চকলেট বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন- দশমিনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বসার, সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ রহিম, হাসনাইন আহম্মেদ হাসান, যুগ্না আহবায়ক নোবেল খান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কিবরিয়া করিম, রিদয় হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাকিব হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক লিংকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাফায়েত প্রমুখ।







