পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম রিপন (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১ টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইউবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শহিদুল ইসলাম রিপন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসেম আলী ফকির ও মৃত ফজিলাতুন্নেছা পারুল দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১ টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী থানাধীন ইটবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে মো. শহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







