Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, স্থান বদলে ‘কলমা পড়ানোর’ গুঞ্জন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 8, 2026
বাউফলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, স্থান বদলে ‘কলমা পড়ানোর’ গুঞ্জন
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তবে প্রশাসনের হস্তক্ষেপে মূল অনুষ্ঠান পণ্ড হওয়ার পর স্থান পরিবর্তন করে গোপনে ওই কিশোরীর ‘কলমা পড়ানো’ হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।

​শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বগা ইউনিয়নের বগা বাজারের বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বগা ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে আদাবাড়িয়া ইউনিয়নের মহসেন উদ্দীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিমের ১৫ বছর বয়সী মেয়ে মোছা. রিফা বেগমের বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে শনিবার দুপুরে কনের বাড়িতে বরযাত্রী ও অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল।

​বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়েটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়। ইউএনও সালেহ আহমেদের কড়া নির্দেশনায় বিয়ের জন্য তৈরি করা প্যান্ডেলও দ্রুত সরিয়ে ফেলা হয়। এ সময় বগা পুলিশ ফাঁড়ির একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

​স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে বাড়িতে বিয়ের মূল আয়োজন বন্ধ হলেও থেমে থাকেনি প্রক্রিয়া। স্থান পরিবর্তন করে একটি স্থানীয় হোটেলে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং সেখানে কিশোরীর গোপনে ‘কলমা পড়ানো’ সম্পন্ন করা হয়। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রি বা কাবিনের শর্ত পূরণ সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

​কিশোরীর বাবা মাওলানা আবদুর রহিম মেয়ের ‘কলমা পড়ানো’ বা গোপনে বিয়ে সম্পন্ন হওয়ার সকল অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিয়ে বন্ধ করে দেওয়ার পর আর কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান বা কার্যক্রম সম্পন্ন করা হয়নি।”

​পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন: তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। সেখানে দুপুরের খাবারের আয়োজন চলছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং বাল্যবিবাহটি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ: তিনি জানান, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা আইন অমান্য করে কোনো ধরনের গোপন কার্যক্রম চালিয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

August 17, 2026
বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

July 12, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist